• আপডেট টাইম : 27/06/2026 08:05 AM
  • 63 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

বাংলাদেশে বসবাসরত প্রায় ১৬ লক্ষ হরিজন জনগোষ্ঠী এখনো সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার। দীর্ঘদিন ধরে শিক্ষা, সচেতনতা ও ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রামের মাধ্যমে হরিজন জনগোষ্ঠীর গণতান্ত্রিক, মানবিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য "হরিজন অধিকার আদায় সংগঠন " লড়াই করে যাচ্ছে।

সারাদেশের বিভিন্ন জেলা-থানার এগিয়ে থাকা প্রতিনিধিদের নিয়ে ২৬ জুন শুক্রবার, দিনব্যাপী 'ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ' এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির পরিচিতি ও আগামীদিনের লড়াই সংগ্রামের দাবিসহ আন্দোলন কর্মসূচি তুলে ধরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব এবং সংবাদ সম্মেলনে নব-গঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি সুরেশ বাঁশফোড়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র-সহসভাপতি ওমর সিং হেলা, সাধারণ সম্পাদক প্রশান্ত হাঁড়ি, সাংগঠনিক সম্পাদক প্রান্ত বাঁশফোর ও সংগঠনের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত, বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরাম এর সাধারণ সম্পাদক এডভোকেট উৎপল বিশ্বাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...