• আপডেট টাইম : 23/06/2026 05:25 PM
  • 40 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার ভেড়ামারা দশমাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সহকারী (হেলপার) মনির হোসেন (২১) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪জন। নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।

২৩ জুন আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাটের বস্তা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশমাইলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হোন।

এ ঘটনায় জুয়েল, সজীব, শামীম ও আশরাফুল ইসলাম নামে ৪ জন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করা হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, সকালে কুষ্টিয়া-পাবনা হাইওয়ের দশমাইলে শ্যামলী পরিবহন ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা গেছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরে স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...