• আপডেট টাইম : 21/06/2026 03:47 PM
  • 53 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথর বোঝাই ট্রাক উল্টে ট্রাকের চালক আনিসুর রহমান (৩৫) ও হেলপার রতন (৩৫) নিহত হয়েছেন।

২১ জুন রোববার সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে পাথর বোঝায় করে ট্রাকটি খুলনায় যাচ্ছিল্। পথে মধ্যে আজ সকালে কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়লে ট্রাকটিতে আগুন ধরে যায়।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে এবং ট্রাকের ভেতর থেকে ট্রাক চালক আনিসের মরদেহ উদ্ধার করে। পাথরের নিচে চাপা পড়া অবস্থায় হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...