• আপডেট টাইম : 16/06/2026 09:05 PM
  • 75 বার পঠিত
  • ভ্রাম্যমান প্রতিবেদক
  • sramikawaz.com

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে মাছধরা নৌকায় এলোপাথারি গুলি করে সাহাবুল ইসলাম (৪৫) নামের এক জেলেকে হত্য করেছে দুস্কৃতকারীরা।

১৬ জুন মঙ্গলবার বিকেল তিনটার দিকে পদ্মা নদীর রাইটার চর এলাকায় নদীতে স্যালো ইঞ্জিনচালিত নৌকায় পড়ে থাকা সাহাবুলে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহাবুল ইসলাম ঈশ্বরদীর সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামানিকের ছেলে। পুলিশের ধারনা রাত আনুমানিক ২টার দিকে সাহাবুল গুলিবিদ্ধ হন এসময় তার সাথে নৌকায় থাকা রবিউল ইসলাম (৩৭) আহত আবস্থায় নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২টা / আড়াইটার দিকে পদ্মার চর হতে মোটরসাইকেল চালিয়ে আসা ৫/৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী নদীর কিনারার কাছাকাছি থেকে শ্যালো ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে নৌকায় থাকা সাহাবুল ইসলামের ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে মাংসসহ হাড় ভেঙ্গে বের হয়ে যায়। তার সঙ্গে থাকা ঈশ্বরদীর সাড়া চানমাড়ী গ্রামের আব্দুল হকের ছেলে রবিউল ইসলাম পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

এ সময় তার শরীর ও দুই হাতে সামান্য আঘাত প্রাপ্ত হন।

লালপুর থানার ওসি শরিফুল ইসল জানান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নদীতে ঘটায় স্থানীয় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি এসআই (নিঃ) মো. সেলিম মিয়া আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...