• আপডেট টাইম : 10/05/2026 09:00 AM
  • 35 বার পঠিত
  • তোফায়েল আহমেদ, কুষ্টিয়া সদর:
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুর থানায় ইয়াবাসহ ধরা পড়া এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মী।

৯ মে শনিবার রাতে থানায় ওসির সঙ্গে তর্কে জড়ানো এবং আসামিকে ছাড়াতে বেআইনি তদবিরের অভিযোগে তাদের হেফাজতে নেয় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার নওদা আজমপুর গ্রামের মো. এনামুল হক (৪৫), মো. সুজন আলী (৩৩), মো. আলাউদ্দিন (৪৩), মো. শফিকুল ইসলাম (২৫) ও মো. সাইদুল ইসলাম (৩৯)। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে একজন বিএনপির নেতা ও বর্তমান ইউপি সদস্য এবং বাকি চারজন জামায়াতের স্থানীয় নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। তাকে মিরপুর থানায় হস্তান্তরের পর বিএনপি-জামায়াতের ওই নেতারা সেখানে হাজির হন। তারা আটক রবিউলকে ছেড়ে দিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের ওপর চাপ সৃষ্টি করেন এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হন।

মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমলা ক্যাম্প পুলিশের হাতে আটক এক মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর জন্য বেআইনিভাবে তদবির করতে আসেন জামায়াতের চার নেতা ও বিএনপির একজন ইউপি সদস্য। পুলিশের কাজে বাধা দেওয়ায় ওই পাঁচজনকেই আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...