• আপডেট টাইম : 05/05/2026 07:26 AM
  • 9 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক . ঢাকা
  • sramikawaz.com

মহান মে দিবস উপলক্ষে ১ তারিখ শুকবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জেড এম কামরুল আনাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা তোপখানা রোড পল্টন মোর ও প্রেস ক্লাব এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠনের জোরালো দাবি জানায়।

সমাবেশে জেড এম কামরুল আনাম সতর্ক করে বলেন, শ্রমিকদের বাদ দিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। ন্যায্য অধিকার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর ও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সমাবেশ শেষ করা হয়।

সমাবেশে বক্তারা করেন, বর্তমান আকাশচুম্বী বাজারদরের সঙ্গে বিদ্যমান মজুরি কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। বর্তমান মজুরি কাঠামো দিয়ে শ্রমিকের ন্যূনতম চাহিদাও পূরণ হচ্ছে না। অনতিবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে একটি স্বাধীন 'জাতীয় ন্যূনতম মজুরি কমিশন' গঠন করতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং ‘জীবনযাপন উপযোগী মজুরি’ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আইএলও কনভেনশন ও নারী সুরক্ষা,সমাবেশ থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়। বিশেষ করে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে এসব আন্তর্জাতিক মানদণ্ড কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ সভাপতি হুমাইরা হেনা,সাংগঠনিক সম্পাদক মো হাসান আলী,দপ্তর সম্পাদক ইউসুব হোসেন,নারী সম্পাদক কুলসুম আকতার,শিক্ষা সাহিত্য সাংস্কৃতি সম্পাদক কুয়াশা আকতার,সহ সম্পাদক সুমন হাওলাদার,কার্য নির্বাহী সদস্য মনোয়ারা বেগম, সহ সম্পাদক ও এসিআই ফরমুলেশন শ্রমিক ইউনিয়ন সভাপতি মহর আলী, আশুলিয়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক জিম, এসিআই ফরমুলেশন শ্রমিক ইউনিয়ন ইউয়িন সাধারন সম্পাদক আফাজ উদ্দিন ,কেরানিগঞ্জ ক্ষুদ্র গার্মেন্টস কল্যাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক ডালিম সারোয়ার,নারী কমিটি,যুব কমিটি ও অনন্যা আঞ্চলিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...