• আপডেট টাইম : 01/05/2026 05:20 PM
  • 41 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ মে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে মেট্রো লাউঞ্জের সামনে শ্রমিক নিরাপত্তা ফোরাম ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর মানববন্ধন, বিলস সাংস্কৃতিক গোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাফিতি অঙ্কন ও প্রকাশনা বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বিলসের পরিচালক নাজমা ইয়াসমিন এবং কোহিনূর মাহমুদ, বিলসের নির্বাহী পরিষদ সদস্য পুলক রঞ্জন ধর ও নাসরিন আক্তার ডিনা, সমাজতান্ত্রিক শ্রমিক ফন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিলস ও স্কপভুক্ত সংগঠনসমূহের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গবেষক, শিক্ষাবিদ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...