বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে “আধুনিক এবং টেকসই” শিল্প হিসাবে গড়ে তোলার শ্লোগানকে সামনে করে মে দিবস পালন করলো জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
১ মে শুক্রবার সকাল ১০ টায় পুরানা পল্টন মোড়ে গার্মেন্টস শ্রমিকদের সংক্ষিপ্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়|
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেনন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও উপদেষ্টা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আবেদ রাজা। |সমাবেশে ব্যাপক সংখ্যক নারী শ্রমিক অংশগ্রহন করেন।
সমাবেশ শেষে লাল সবুজের পতাকা হাতে বিভিন্ন রঙ বেঙের পোশাকে এক বর্ণাঢ্য র্যালি পুরানা পল্টন থেকে প্রেসক্লাব, হাই কোর্ট, তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে শেষ হয়। ##