• আপডেট টাইম : 09/03/2026 07:52 PM
  • 11 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

বকেয়া মজুরি পরিশোধ, ঈদ উৎসব উপলক্ষে পূর্ণ বোনাস প্রদান এবং হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট কার্যকর, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়নের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন|

৮ মারচ রাজধানীর সবুজবাগে েএ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের হোটেল-রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকরা দীর্ঘদিন ধরে অমানবিক কর্মপরিবেশে কাজ করছেন। সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট এখনো অনেক প্রতিষ্ঠানে কার্যকর করা হয়নি। শ্রমিকদের অনেকেই বকেয়া মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এবং ঈদ উৎসব সামনে থাকলেও অনেক মালিক এখনো পূর্ণ বোনাস প্রদানে টালবাহানা করছেন।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের সকল বকেয়া মজুরি পরিশোধ, ঈদ উপলক্ষে পূর্ণ বোনাস প্রদান, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস কার্যকর এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে সংগঠনের সবুজবাগ থানা আহবায়ক নুর ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা আক্তারুজ্জামান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, প্রচার সম্পাদক রহমত আলী, সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য আল-আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...