ঈদের আগে নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস, কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা এবং শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্রের দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং কনস্টধাকশন ওয়ার্কার্স ফেডারেশন।
৯ মার্চ সোমবার সকাল ১১ টা জাতীয় প্রেসক্লাবের সামনে মিানববন্ধন তারা এ দাবি জানায়।
ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমিরুল হক্ আমিন, শেখ আনোয়ার হোসাইন, আ স ম জাকারিয়া, ইসমাইল হোসেন, মো. ইসরাফীল হোসেন, আব্দুর রহিম, শুক্কুর আলী, মো. হুমায়ূন কবির, মনিরা মুন্নি, মো. সানী, সুরাইয়া জেসমিন রুমা, সুইটি সুলতানা, মো. রেজাইল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য বিলাসবহুল বহুতল ভবন, রাস্তা-ঘাট, কালভার্ট-ব্রিীজ , সেতু ও মার্কেট নির্মাণ করে আসছে। তাদের ঘাম, শ্রম আর ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে আমাদের উন্নয়ন। অথচ দুঃখজনক হলেও সত্য প্রচলিত শ্রম আইন অনুযায়ী ঈদ বোনাসের অধিকারী হওয়া সত্তে¡ও অধিকাংশ নির্মাণ শ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত হন। ঈদ আসে, আনন্দ আসে না কিন্তু শ্রমিকের ঘরে সেই আনন্দের ঘরে পৌঁছায় না। শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের কোনো নিরাপত্তা সরঞ্জাম (হেলমেট, সেফটি বেল্ট, গøাভস ইত্যঅদি) ছাড়াই ঝুঁকিপূর্ণ উচ্চতায় কাজ করতে বাধ্য করা হয়। কর্মক্ষেত্রে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। শ্রম আইন অনুযায়ী শ্রমিকের স্বীকৃতি হিসেবে নিয়োগপত্র প্রদান বাধ্য তামূলক হলেও বাস্তবে অনেক শ্রমিকই নিয়োগপত্র থেকে বঞ্চিত।
তারা ঈদের আগেই দেশের ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস নিশ্চিত করার জন্য মালিক এবং সরকারের কাছে দাবিয়ে বলেন, জানান। নিরাপত্তাই প্রথম ভিত্তিতে প্রতিটি নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রম আইন অনুযায়ী সকল নির্মাণ শ্রমিকের নিয়োগপত্রের দাবি জানান।