• আপডেট টাইম : 01/05/2026 11:18 AM
  • 49 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলার ৩নম্বর এজার নামীয় আসামি রাজিব মিস্ত্রি (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা রোডের নাসিম হেয়ার ড্রেসার এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রির ছেলে।

কুষ্টিয়া র‌্যাব-১২ সিপিসি-১ ও র‌্যাব-৫ সদর কোম্পানীর যৌথ আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে। এনিয়ে পীর হত্যাকান্ডের ঘটনায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রসহ ৪ জন গ্রেপ্তার হলো। হত্যাকান্ড সংঘঠিত হওয়ার ১৬-১৭দিন পর নিজ নিজ বাড়ি থেকে স্কুলছাত্রসহ ৩জনকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।

এরমধ্যে মঙ্গলবার ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে স্কুলছাত্র আলমগীর হোসেন (১৬) কে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের তছিকুল ইসলামের ছেলে এবং ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পীরের দরবারে হামলার সময়ের ধারণকরা ভিডিও বিশ্লেষণ করে তাকে চিহ্নিত করা হয় বলে পুলিশে দাবি।

তবে গ্রেপ্তার হওয়া স্কুলছাত্র পীর হত্যা মামলার এজাহার নামীয় আসামি না বলে পুলিশ জানিয়েছে। স্কুলছাত্রের বাবা তছিকুল ইসলামের দাবি, রাতে পুলিশ বাড়িতে এসে আমার ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই সেখানে দেখতে গিয়েছিল, আমার ছেলেও গিয়েছিল। এখন তাকে আসামি করা হয়েছে।

এ ঘটনার সাথে তার ছেলে কোন ভাবেই সম্পৃক্ত না বলে তিনি দাবি করেন। এরআগে রবিবার দিবাগত গভীর রাতে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এ নিয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম ৩নম্বর প্রধান আসমি রাজিব মিস্ত্রিসহ ৪ যুবককে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া স্কুলছাত্রকে পাঠানো হয়েছে কিশোর সংশোধনাগারে।

‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যার ঘটনায় ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য খাজা আহম্মেদ (৩৬) কে প্রধান আসামি করা হয়। মামলার অপর ৩ আসামি বাংলাদেশ খেলাফত মজলিশ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ও হোসেনাবাদ বিশ^াসপাড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৮), ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রির ছেলে জামায়াত সমর্থক রাজিব মিস্ত্রি (৩২) এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও ফিলিপনগর ইসলামপুর গ্রামের সিহাব (সাফি) (৪৫)। এছাড়াও অজ্ঞাত ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।

উল্লেখ্য, পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে বিভিন্ন বয়সী শতাধিক বিক্ষুব্ধ জনতা পীর শামীম জাহাঙ্গীরের আস্তানা বা দরবারে হামলা চালায়। এসময় রাজিবসহ হামলাকারী যুবকরা পীর শামীমকে তার কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দোতলা থেকে তাকে নীচে ছুড়ে ফেলে। এরপর হামলাকারীরা সংগবদ্ধভাবে আস্তানায় আগুন জ¦ালিয়ে ভাঙচুর ও ব্যাপক লুটপাটের তান্ডলীলা চালায়।

হত্যাকান্ডের ৩দিন পর ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়েছে। হত্যাকান্ড সংঘঠিত হওয়ার ১৬-১৭ দিন পর হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। বাঁকী আসামিরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...